ঘাটাইলের সড়কে প্রাণ গেল কাজী আরিফের

S M Ashraful Azom
ঘাটাইলের সড়কে প্রাণ গেল কাজী আরিফের



ঘাটাইল  প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে সিএনজি ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ঘাটাইল পৌরসভার রতনপুর এলাকার কাজী আজহার আলীর ছেলে কাজী আরিফ (৪৭)। 

তিনি ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাস সাব পোস্ট অফিসের রানার পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। 

জানা যায়, আজ সোমবার (২ আগস্ট) সকালে কাজী আরিফ ঘাটাইল থেকে সিএনজি যোগে কালিহাতী যাচ্ছিলেন। সিএনজিটি সকাল সাড়ে সাতটার সময় গুণগ্রাম পেট্রোল পাম্প এলাকায় পৌঁছলে এর সাথে একটি মাইক্রোর মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় আরিফসহ আরও অজ্ঞাত অন্তত তিনজন আহত হন। 

পরে আহত আরিফকে উদ্ধার করে ঘাটাইল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আরিফের নামাজে জানাজা আজকে আসরের নামাজের পর রতনপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে রতনপুর কবরস্থানে দাফন করা হয়। 

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান