টঙ্গীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল

S M Ashraful Azom
টঙ্গীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল



টঙ্গী প্রতিনিধি : টঙ্গীতে ৪৮নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল মঙ্গলবার টঙ্গীর দত্তপাড়া জহির মার্কেট এলাকায় অনুষ্ঠিত হয়েছে। 

টঙ্গী থানা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো: মহর আলী মৃধার সভাপতিত্বে এবং শহীদুল ইসলাম জঙ্গীর পরিচালনায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর আগামীদিনের ভবিষ্যত নগরপিতা আব্দুল্লাহ আল মামুন মন্ডল। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গীস্থ বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির সভাপতি, আওয়ামীলীগ নেতা কে এম শাহ আলম, গাজীপুর মহানগর মৎস্যজীবীলীগের  সাধারণ সম্পাদক আসাদুল কবির, আওয়ামীলীগ নেতা সারোয়ার আলম, এসি শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মিজানুর রহমান মিজান, যুবলীগ নেতা ইসরাফিল মিয়া, হাবিবুর রহমান, ফারুক আহমেদ, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা কে এম পলাশ মাহমুদ জলিল, সাইদুল ইসলাম মৃধা, শামীম জঙ্গী, জসিম মাতাব্বর, লোকমান হোসেন, টঙ্গী থানা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সাইদুল হক লিটন প্রধান, টঙ্গী থানা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান কানন মোল্লা, গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন কবির বাপ্পি, স্বপন মৃধা, জুয়েল হোসেন জয়, দ্বীন মোহাম্মদ নিরব প্রমুখ।

আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট কালো রাত্রিতে নিহতদের স্মরণে স্মরণসভা দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান