গাইবান্ধা ইউনিয়নে 'মানবিক সহায়তা কর্মসূচীর টাকা বিতরণ

S M Ashraful Azom
গাইবান্ধা ইউনিয়নে 'মানবিক সহায়তা কর্মসূচীর টাকা বিতরণ





লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে গাইবান্ধা ইউনিয়নে দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে দুর্যোগ পরিস্থিতিতে 'মানবিক সহায়তা কর্মসূচীর টাকা বিতরণ করা হয়েছে। ইউনিয়নের দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা ৫শত টাকা হারে ৫শত পরিবারর মাঝে বিতরণ করা হয়। 

গাইবান্ধা ইউনিয়ন পরিষদ চত্বরে টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এস এম জামাল আব্দুন নাছের বাবুল। 

এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদেী হাসান টিটু,চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী প্রমূখ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী বলেন- মানবিক সহায়তার টাকা ঈদের আগেই বিতরণ করার কথা ছিল। ঈদে ভিজিএফ চাল বিতরণ করায় অসহায় পরিবারদের অসহায়দের দুস্থুদের সঠিক যাচাই বাছাই করা সম্ভব হয়নি। তাই প্রকৃত অসহায় ও দুস্থদের তালিকা তৈরি করেই বিতরণ করা হলো।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান