রিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

S M Ashraful Azom
রিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু



বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মু. আব্বাস উদ্দিন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেল আড়াইটার দিকে। 

নিহত আব্বাস উদ্দিন একজন রিকশা চালক।

এ ঘটনায় নিহত মু. আব্বাস উদ্দিন বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ির ১ নম্বর ওয়ার্ড এলাকার মওলার পাড়ার মৃত কবির আহমদের পুত্র বলে জানা যায়।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, 'রিকশা চালক আব্বাস উদ্দিন দুপুরে প্রতিদিনের মতো গাড়ি চালিয়ে বাড়ি ফিরে তার মোটর চালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে ব্যাটারির প্লাগে অসতর্কতাবশত হাত দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। 

এ সময় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে ওখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীর ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, 'উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ির মওলার পাড়া এলাকায় আব্বাস উদ্দিন নামে এক রিকশা চালক  রিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। 

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।' 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান