উল্লাপাড়ায় কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ

S M Ashraful Azom
উল্লাপাড়ায় কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ



উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলতি অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকালাই বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত, উপজেলা হলরুমে বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, চলতি অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকালাই বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়। 

প্রত্যেক কৃষকের মাঝে ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি বিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।

এ ছাড়াও ৫০০ গ্রাম করে পাটের বীজ ৩০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে।  

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ সুবর্ণা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আলা উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম স্বপন প্রমুখ ।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান