উলিপুরের বুড়াবুড়ী ইউপি’র নৌকার মাঝি হতে চান কহিদুর রহমান মাষ্টার

S M Ashraful Azom
উলিপুরের বুড়াবুড়ী ইউপি’র নৌকার মাঝি হতে চান কহিদুর রহমান মাষ্টার



ডাঃ জিএম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন ৬নং বুড়াবুড়ী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী জনবান্ধব কহিদুর রহমান মাস্টার এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। 

মন্ডলেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট সমাজসেবক মোঃ কহিদুর রহমান মাস্টার এলাকায় একজন সজ্জন মানুষ হিসেবে ব্যাপক পরিচিত। 

মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গঠনের লক্ষ্যে আওয়ামীলীগের পক্ষে নৌকা মার্কার পক্ষে জনমত গঠনে এলাকায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কহিদুর রহমান মাস্টার। 

৬নং বুড়াবুড়ী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী কহিদুর রহমান মাস্টার। 

তিনি দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত রয়েছেন। 

তৃণমুল আওয়ামীলীগের নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চায়। 

বুড়াবুড়ী ইউনিয়ন পরিষদের আপামর জনসাধারণের কথা বলে জানা যায়, আর্থ সামাজিক উন্নয়নে এবং এলাকার উন্নয়নে কহিদুর রহমান মাস্টার একজন যোগ্য প্রার্থী। 

তিনি নৌকা মার্কার পক্ষে এলাকায় জনমত গঠন থেকে শুরু করে ব্যক্তি উদ্যোগে বিভিন্ন দুর্যোগে দুস্থ্য অসহায় মানুষজনকে সাহায্য সহযোগিতা করে আসছে। 

সোমবার ২০ সেপ্টেম্বর’২১ বুড়াবুড়ী ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকায় প্রত্যন্ত চরাঞ্চলে কহিদুর রহমান মাস্টার আসন্ন বুড়াবুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের পক্ষে এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নেয়। 

এ সময় আওয়ামীলীগের তৃণমুল পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী তার সাথে অংশ নেয়। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- উন্নয়নের স্বার্থে আওয়ামী সরকারের বিকল্প নেই। 

জাতির পিতার কন্যা শেখ হাসিনার মুল মন্ত্র- দেশ ও জাতির উন্নয়ন। উন্নয়ন দিয়ে আওয়ামীলীগ সাধারণ জনগণের জন্য কাজ করে যাচ্ছে। 

এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন বুড়াবুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে হবে। 

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান