ইসলামপুরে প্রধানমন্ত্রীর সহায়তা পেল বন্যার্তরা

S M Ashraful Azom
ইসলামপুরে প্রধানমন্ত্রীর সহায়তা পেল বন্যার্তরা



লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত ২৪ঘন্টায় ৩২ সেঃ মিটার কমে বিপদ সীমার ৩০ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

পানি কমলেও বানভাসীদের দ‚র্ভোগ চরম আকার ধারণ করেছে। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

উপজেলায় পানি বন্দি ও ৩টি আশ্রয়ন কেন্দ্রে আশ্রিত মানুষগুলোরসহ বন্যা কবলিতদের পানিবন্ধি মানুষের মাঝে দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য ও গো-খাদ্যের চরম সংকট। 

বন্যা দুর্গত এলাকায় পানিবন্ধি মানুষ মানবেতর জীবন যাপন করছে।

অন্যদিকে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরন করেছেন জামালপুর জেলা প্রশাসক মোর্শেদা জামান।

রবিবার ইসলামপুর বেলগাছা ইউনিয়নের মিয়া পাড়া বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্থ ৫০টি পরিবারে মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণসামগ্রী প্যাকেট তুলে দেন।  

এ সময় জামালপুর জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা নায়েব আলী, উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, চেয়ারম্যান আঃ মালেক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহানশাহ মিয়া সহ ও স্থানীয় জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান