দুটি সিম কিনতে এনআইডি লাগবে না

S M Ashraful Azom
দুটি সিম কিনতে এনআইডি লাগবে না



সেবা ডেস্ক: দেশে এনআইডি কার্ড ছাড়াই একজন গ্রাহক সর্বোচ্চ দুটি মোবাইল সিম কিনতে পারবেন। তবে মোবাইল সিম কিনতে  অন্য ডকুমেন্টস প্রদান করতে হবে। 

সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ সিদ্ধান্ত নিয়েছে। 

বৃহস্পতিবার এ তথ্য জানান বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র।

তিনি বলেন, মূলত অপরাধ দমন ও গ্রাহকদের সুনির্দিষ্ট করতে জাতীয় পরিচয়পত্র ছাড়া অন্য ডকুমেন্টস দিয়ে সর্বোচ্চ দুটি সিম কার্ড কিনতে নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে বিটিআরসির এক কর্মকর্তা জানান, অন্যান্য ডকুমেন্টস দিয়ে কেনা সিমগুলো পরবর্তী ছয় মাসের মধ্যে এনআইডির বিপরীতে নিবন্ধন করতে হবে। 

নিবন্ধন না করলে সেগুলো ব্লক করে দেওয়া হতে পারে।

উল্লেখ্য, একজন গ্রাহক ব্যক্তিগত ব্যবহারের জন্য তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম কিনতে পারেন বলে আগে সিদ্ধান্ত নিয়েছিল বিটিআরসি। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান