ইসলামপুরে টিকিট কালোবাজারি করার দায়ে ১৫ দিনের কারাদণ্ড

S M Ashraful Azom
ইসলামপুরে টিকিট কালোবাজারি করার দায়ে ১৫ দিনের কারাদণ্ড
গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে  ঢাকাগামী আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ৭টি টিকিটসহ ওই টিকিট কালোবাজারিকে আটক করা হয়

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারীর দায়ে বিল্টু দর্জি (৪৫) নামে এক টিকিট কালোবাজারিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃত ইসলামপুর পৌর শহরের নটারকান্দা গ্রামের মৃত রশিদ উদ্দিনের ছেলে।


সোমবার (৩১ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রোকনুজ্জামান খান এ আদালত পরিচালনা করেন।


নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে  ঢাকাগামী আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ৭টি টিকিটসহ ওই টিকিট কালোবাজারিকে আটক করা হয়।


পরে তাকে টিকিট কালোবাজারির অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


এসময় বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর, মোঃ সিরাজুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান