নওগাঁ সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

S M Ashraful Azom
নওগাঁ সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক
চকিলাম বিওপির নিকটস্থ ২৬৭(৫) এস সীমান্ত পিলার এলাকায় বালুরঘাট জেলার শালগ্রাম বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালাতে সক্ষম হলেও সিফাতুল ইসলাম সিফাতকে আটক করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

রুবাইত হাসান: নওগাঁর ধামইরহাট সীমান্তে সিফাতুল ইসলাম সিফাত নামে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। সোমবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার চকিলাম বিওপির অন্তর্গত ২৬৭ এস সীমান্ত পিলার এলাকার ভূলকীপাড়া থেকে তাকে আটক করে।

আটককৃত সিফাতুল ইসলাম সিফাত উপজেলার চকমহেশ গ্রামের আবু তৈয়বের ছেলে।

স্বজনরা জানান, রোববার রাতে সিফাতুল ইসলাম সিফাতসহ কয়েকজন গরু আনতে সীমান্তে যান। ফেরার পথে চকিলাম বিওপির নিকটস্থ ২৬৭(৫) এস সীমান্ত পিলার এলাকায় বালুরঘাট জেলার শালগ্রাম বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালাতে সক্ষম হলেও সিফাতুল ইসলাম সিফাতকে আটক করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।


বিএসএফের বরাত দিয়ে পতœীতলা ১৪-বিজিবি চকিলাম ক্যাম্পের নায়েব সুবাদার গোলাম কবীর জানান, বেলা ১১টার দিকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায় মামলা দিয়ে তাকে স্থানীয় থানায় হস্তান্তর করেছে।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান