অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৮ পরিবারের পাশে বাঁশখালী প্রবাসী গ্রুপ

S M Ashraful Azom
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৮ পরিবারের পাশে বাঁশখালী প্রবাসী গ্রুপ



শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহাব্বত আলী পাড়ায় অগ্নিকান্ডের ঘটনায় ১১ বসতঘরের ১৮টি পরিবারের ঘর-বাড়িসহ সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থদের আর্তনাদের হাহাকার অবস্থা বিভিন্ন সামাজিক মাধ্যম, গণমাধ্যমে ছড়িয়ে পড়লে বাঁশখালী প্রবাসী গ্রুপ খবর পাওয়ার সাথে সাথে মানবতার হাত বাড়িয়ে ক্ষতিগ্রস্থ ১৮ পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং পুড়ে যাওয়া বসত-ভিটা পরিদর্শন করেন।

এ সমসয় বাঁশখালী প্রবাসী গ্রুপের পরিচালকগণ, কার্যকরী পরিষধের সদস্যগণ, বিভিন্ন দেশের প্রতিনিধিগণ ও সদস্যদের আর্থিক সহযোগিতায় প্রতিটি পরিবারের জন্য ১টি করে বড় বালতি, ১টি মগ, ১টি কম্বল, ১টি কলসি, ২টি ডেকসী, ২টি চামচ, ২কেজি আলু, ১কেজি পিঁয়াজ, ১কেজি চিনি, ১কেজি চনার ডাল, ১কেজি মসুর ডাল, ১কেজি ছোলা, ১কেজি লবণ, ১লিটার তেল, হলুদের গুড়া ও মরিচের গুড়া প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী প্রবাসী গ্রুপের কার্যকরী পরিষদের সদস্য জমির উদ্দীন, রেজাউল করিম, ওমান প্রতিনিধি ইমতিয়াজুল হক তালুকদার, সাইফুল ইসলাম, বাংলাদেশ প্রতিনিধি হাফেজ আজিজ উল্লাহ, মিসবাহ উদ্দীন সিকদার, অফিস সম্পাদক সাইফুল ইসলাম এবং প্যানেল সাংবাদিক ও মানবাধিকার সংগঠক এম, আব্দুর রহমান সুহেল প্রমুখ।

উপস্থিত সাংবাদিক শিব্বির আহমদ রানা, বাংলাদেশ মানবাধিকার কমিশন বাঁশখালী উপজেলার সেক্রেটারি সাংবাদিক এম, আব্দুর রহমান সুহেল ও ক্ষতিগ্রস্থরা বিত্তবানদের মানবতার কল্যানে এগিয়ে আসার জন্য আহবান জানান। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান