আ.লীগ নেতার উপর হামলার ঘটনায় কাজিপুর উপজেলা আ.লীগের নিন্দা

S M Ashraful Azom
আ.লীগ নেতার উপর হামলার ঘটনায় কাজিপুর উপজেলা আ.লীগের নিন্দা



কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আ.লীগ গত ১৫ জানুয়ারি সাংগঠনিক সম্পাদক শহিদ সরোয়ারের উপর হামলার নিন্দা জানিয়েছেন। 

বৃহস্পতিবার(২০ জানুয়ারি) দুপুরে উপজেলা আ.লীগের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী লিখিত বিবৃতি দিয়েছেন। 

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত ১৫ জানুয়ারি উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শহিদ সরোয়ারের উপর হামলা অপ্রত্যাশিত ও দুঃখজনক। এই হামলা কাজিপুর উপজেলা আ.লীগের উপর অস্তিত্বের উপর আঘাত।

শহিদ সরোয়ার আঘাত পাওয়ার পরই মাননীয় জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় তাকে ঢাকার পঙ্গ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। 

কাজিপুর উপজেলা আ.লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার চিকিৎসার খোঁজ খবর রাখছেন। চিকিৎসার যাবতীয় দায় দায়িত্ব বহন করছেন আমাদের এমপি মহোদয়।ইতোমধ্যে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করা হয়েছে।

মহল বিশেষের অপপ্রচারে বিভ্রান্ত না হতে সবাইকে আহবান জানানো হচ্ছে। কাজিপুর উপজেলা আ.লীগ প্রকৌশলী তানভীর শাকিল জয় এর নেতৃত্বে অতীতের যেকোন সময়ের চেয়ে শক্তিশালী বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান