বকশীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

S M Ashraful Azom
বকশীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত



 : জামালপুরের বকশীগঞ্জে “ সঠিক পুষ্টিতে সুস্থ জীবন”  স্লোগান নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা ২৫ এপ্রিল সোমবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত চাকুরীজীবী, সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা।

যক্ষা ও পরিসংখ্যানবিদ আব্বাস আলীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা শাহ আলম, জুনিয়র কনসালটেন্ট ডা. রুহুল আমিন, মেডিকেল অফিসার ডা. শারমীন সুলতানা, স্যানিটারী পরিদর্শক মোস্তফা কামাল টিটন প্রমুখ।

মতবিনিময় সভায় পুষ্টি বিষয়ক বিভিন্ন কর্মসূচি ও পুষ্টির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান