নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের দোয়া ও ইফতার

S M Ashraful Azom
নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের দোয়া ও ইফতার



 : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৌর সদরে মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত দোয়া ও ইফতারপূর্ব সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আনিছুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন থানার ওসি মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, সরফুল হক উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক ফারুক কামাল, পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, সিনিয়র সহ সভাপতি সামছুল হক মাস্টার, সাধারণ সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র শাহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কালিপদ, মখলেছুর রহমান মিন্টু, মোরশেদুল বারী, নিকুঞ্জ চন্দ্র, জুলফিকার আলী, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাহফুজা চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইদ রায়হান মানিক, শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আরাফাত রাজ, ছাত্রলীগের সহ সভাপতি আল নোমান নাদিম, সাধারণ সম্পাদক শুভ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিবসহ উপজেলা, ইউনিয়ন, পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান