উল্লাপাড়া সড়ক দুর্ঘটনায় আহত দুই আ’লীগ নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাত

S M Ashraful Azom
উল্লাপাড়া সড়ক দুর্ঘটনায় আহত দুই আ’লীগ নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাত



 : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুই আওয়ামী লীগ নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন উপজেলা আওয়ামী লীগ নেতা পৌর মেয়র এস এম নজরুল ইসলাম। সোমবার সকালে আহত আওয়ামী লীগ নেতাদের নিজ নিজ বাড়ীতে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন পৌর মেয়র। 


মেয়র নজরুল জানান, দীর্ঘ দিন ধরে মোটর সাইকেলে সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়ে উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার বিষয়ক সম্পাদক আমিনুজ্জামান অলোক ও লাহিড়ী মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের দুঃসময়ের কান্ডারী আ'লীগ নেতা ইকবাল হোসেন অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে চিকিৎসাধীন রয়েছেন। 

আহত নেতাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য সোমবার পৌর মেয়র এস এম নজরুল ইসলাম তাদের বাড়ী উপজেলার ভদ্রকোল ও দহকুলা গ্রামে যান। 

এ সময় মেয়েরের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুব সরোয়ার বকুল, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর আওয়ামীলীগ নেতা আল হেলাল রতন, ছাত্রলীগ নেতা এস, আর স্বপন প্রমুখ।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান