বকশীগঞ্জে এসিল্যান্ডের নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি!

S M Ashraful Azom
বকশীগঞ্জে এসিল্যান্ডের নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি!



 : জামালপুরের বকশীগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের নাম ভাঙিয়ে একটি প্রতারক চক্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে। এই প্রতারক চক্রের ব্যাপারে সতর্ক থাকতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন এসিল্যান্ড মাহবুবুর রহমান। এঘটনায় বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

এছাড়াও ১৭ এপ্রিল রোববার দুপুর ২:১৯ মিনিটে অফিসিয়াল ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোষ্ট দেন এসিল্যান্ড মাহবুবুর রহমান । এর আগে কয়েকজন ব্যবসায়ীর কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি করেন ওই চক্রটি। বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়।

বকশীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, সম্প্রতি আমার নাম করে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ীর কাছে মোটা অংকের চাঁদা দাবি করা হয়। বিষয়টি নিয়ে আমি সকলকে সতর্ক থাকার অনুরোধ করছি। পাশাপাশি প্রতারক চক্রের পাতা ফাঁদে পা না দেওয়ার জন্য অনুরোধ করছি।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান