রৌমারীতে ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

S M Ashraful Azom
রৌমারীতে ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি



 : কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আশরাফুল ইসলাম (৩২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে চর গয়টাপাড়া গ্রাম সংলগ্ন ১০৫৩ সীমান্ত পিলারের কাছ থেকে ওই ভারতীয়কে আটক করে বিজিবি।

জামালপুর বিজিবি-৩৫ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. এহসানুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক আশরাফুল ভারতের মানকারচরের হাট শিংঙ্গিমারী থানার সুখচর উত্তর বজরা গ্রামের মাহুবর রহমানের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে আটক আশরাফুলের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ এনে রৌমারী থানায় এজাহার দায়ের করেছে।

এদিকে সীমান্তের একটি সূত্র জানায়, আটক আশরাফুলের সঙ্গে কিছু ভারতীয় মদও উদ্ধার করেছে বিজিবি। তবে বিজিবি এ তথ্য অস্বীকার করেছে। 

জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. এহসানুল হক বলেন, ‘ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তাকে রৌমারী থানা পুলিশের কছে হস্তান্তর করা হয়েছে। মদ উদ্ধারের তথ্য সঠিক নয়।’

রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, আটক ভারতীয় নাগরিক আশরাফুলের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মামলা করেছে। তাকে আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান