ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রীর ছাগল ও সেলাই মেশিন বিতরন

S M Ashraful Azom
ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রীর ছাগল ও সেলাই মেশিন বিতরন



 : জামালপুরের ইসলামপুরে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় ভিক্ষুকদের মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) উপজেলা পরিষদ চত্ত্বরে ৭০ জন ভিক্ষুকদের মাঝে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি এই উপকরণ বিতরণ করেন। 


উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায়  ৬০ জন ভিক্ষুকদের মাঝে ছাগল ও ১০ ভিক্ষুকদের মাঝে সেলাই মেশিন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য ১০টি পরিবারের মাঝে ৩০টি ছাগল ও ১৮ জন মৎস্য চাষীদের মাঝে ১৮৫০ কেজি কার্প ফিড বিতরণ করা হয়।বিতরণ করা হয়।


উপজেলা সমাজ সেবা অধিদপ্তর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রোমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাসের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, রোজিনা আক্তার চায়না,জেলা মৎস কর্মকর্তা ডাঃ কায়সার মোঃ মাইনুল হাসান,ধর্ম মন্ত্রনালয়ের জন সংযোগ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন প্রমূখ।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান