নন্দীগ্রামে থালতা-মাঝগ্রাম ইউনিয়নে বিএনপির ইফতার ও দোয়া

S M Ashraful Azom
নন্দীগ্রামে থালতা-মাঝগ্রাম ইউনিয়নে বিএনপির ইফতার ও দোয়া



 : বগুড়ার নন্দীগ্রামে থালতা-মাঝগ্রাম ইউনিয়নে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলার বাঁশো স্কুল মাঠে ইফতারপূর্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের বিএনপির সাবেক সাংসদ ডাঃ জিয়াউল হক মোল্লা। 

ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান হেলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি একে আজাদ, সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুুয়েল, বিএনপি নেতা ওসমান গনি মাসুদ, আব্বাস আলী, আনোয়ার হোসেন, বাবু মিয়া, হানজালা, কাহালু উপজেলার বিএনপি নেতা খিজির হায়াত মুসা, আব্দুল মান্নান, শাহ আলম, আব্দুর রহমান, মনজুরুল আলম মন্টু, জাহিদুর রহমান, আজিজার রহমান বাবলু, যুবদল নেতা রেজাউল করিম, ছাত্রদল নেতা মাসুদ রানা প্রমুখ। সভা শেষে প্রায় তিন শতাধিক সাবেক নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া অনুষ্ঠিত হয়। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান