রৌমারীতে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন ইউপি চেয়ারম্যান

S M Ashraful Azom
রৌমারীতে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন ইউপি চেয়ারম্যান



 : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় হতদরিদ্র আবু সাইদ (৫৫) নামের এক ব্যক্তির হাতে নগদ অর্থ তুলে দেন  চর শৌলমারী ইউপি চেয়ারম্যান একেএইচএম সাইদুর রহমান দুলাল। 


বুধবার দুপুরের দিকে  চর শৌলমারী ইউনিয়ন পরিষদের বিশেষ তহবিল থেকে ৫ হাজার টাকা গ্যাংরিং রোগে আক্রান্ত আবু সাঈদকে চিকিৎসার জন্য এই অর্থ দেওয়া হয়। 


আবু সাঈদের পায়ের আঙ্গুলে ঘাঁ দেখা দেয়। পরে ঘাঁ টি বৃদ্ধি হলে গ্যাংরিং রোগে আক্রান্ত হয় এবং চিকিৎসকরা পায়ের একাংশ কেটে ফেলার নির্দেশ দেন। 


গত কয়েক মাস অতিবাহিত হলেও অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তার পরিবার। অর্থ বিতরণের সময় উপস্থিত ছিলেন চর শৌলমারী ইউপি ইউপি সদস্য আব্দুল মোমিন, আলেয়া বেগম, পরীনা বেগম, সচিব আতাউর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী উপজেলা শাখার সাধারন সম্পাদক শাহাদত হোসেন। 


চর শৌলমারী ইউপি চেয়ারম্যান একেএইচএম সাইদুর রহমান দুলাল জানান, আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছি। ইউনিয়ন পরিষদের ও নিজ তহবিল থেকে সমাজে পিছিয়ে পড়া মানুষদের বিভিন্ন ভাবে সহযোগিতা দিয়ে আসছি এবং এর ধারা অব্যাহত থাকবে।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান