আগামীদিনে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই-ধর্ম প্রতিমন্ত্রী

S M Ashraful Azom
আগামীদিনে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই-ধর্ম প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে আগামীদিনে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই-ধর্ম প্রতিমন্ত্রী



 : বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি  মোঃ ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মাধ্যমে অর্জিত দেশের উন্নয়ন সাফল্যের কথা জনগণের নিকট তুলে ধরতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার দেশের জন্য যে উন্নয়ন করেছে, অতীতের কোন সরকার এতো

উন্নয়ন কাজ করতে পারেনি। উন্নয়নের বর্তমান ধারা অব্যাহত রাখতে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে আগামীদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই।


প্রতিমন্ত্রী ১৬ এপ্রিল,শনিবার বেলগাছা পশ্চিমপাড়া ফোরকানিয়া মাদ্রাসা মাঠে বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 


প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আবারও শেখ হাসিনা সরকার দেশ পরিচালনা করতে পারবে। এ লক্ষ্যে নিজেদের মধ্যকার ভুল বুঝাবুঝি দূর করে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সকল পর্যায়ের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে।


বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহানশাহ সরকারের সভাপতিত্বে ও বেলগাছা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, জাভেদ মোশারফ রূপক,চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন,মুজিবুর রহমান শাহজাহান, চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী,খলিলুর রহমান প্রমুখ।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান