ইসলামপুরে ব্রহ্মপুত্র নদ ভাঙ্গন রোধে ডাম্পিং শুরু

S M Ashraful Azom
ইসলামপুরে ব্রহ্মপুত্র নদ ভাঙ্গন রোধে ডাম্পিং শুরু



 : জামালপুরের ইসলামপুরে গোয়ালের চর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় ব্রহ্মপুত্র নদ ভাঙ্গন প্রতিরোধে বালি ভর্তি জিওব্যাগ ফেলতে শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ড জামালপুরেরর উপ সহকারী প্রকৌশলী আফিজুর রহমানের নেতৃত্বে ভাঙ্গন স্থানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে উদ্বোধন করা হয়। 


এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান রুমান,উপজেলা আওয়ামী লীগের কোষাদক্ষ মোর্শেদুল হক খান মাসুম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা আওয়ামী লীগের তথ্য সম্পাদক খোরশেদ আলম, চেয়ারম্যান আঃ রহিম বাদশা,কাউন্সিলর মোহন মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


উপ সহকারী প্রকৌশলী আফিজুর রহমান বলেন-ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ায় মোহাম্মদপুর এলাকায় ১২০ মিটার ভাঙনের সৃষ্টি হয়েছে। দ্রুত ভাঙ্গন প্রতিরোধে ৮ হাজার  জিও ব্যাগ ফেলতে শুরু করেছি। পানির গভীরতা নির্নয় করে পরিমিত ব্যাগ ফেলানো হবে।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান