ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের নব-নির্বাচিতদের সংবর্ধনা

S M Ashraful Azom
ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের নব-নির্বাচিতদের সংবর্ধনা



 : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের চাপড়ী গ্রামের কৃতি সন্তান বৃহত্তর সন্ধানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম মিয়াকে ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচন করায় চাপড়ী গ্রামবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 


শনিবার (২৫ জুন) বিকেল ৫টায়  চাপড়ী ঈদগা মাঠে চাপড়ী কেন্দ্রীয় জামে মসজিদ, মাদ্রাসা,ঈদ গাহ মাঠ ও গোরস্থান কমিটির আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চাপড়ী কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ডাঃ সোহরাব হোসেন আকন্দ।  


এসময় বক্তব্য রাখেন,সন্ধানপুর ইউনিয়ন আওয়ামীলীগে সাধারণ সম্পাদক আব্দুল মালেক,রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক


যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক,সাবেক চেয়ারম্যান একেএম মাসুদ খান তোতা,বঙ্গবন্ধু ক্লাব চাপড়ী বাজার শাখার সাধারণ সম্পাদক জিএম মালেক,সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আঃ মান্নান,আমুয়াটা দাখিল মাদ্রাসার সভাপতি চান মাহমুদ, বিশিষ্ট্য সমাজসেবক আঃ মান্নান,চাপড়ী হাট সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের আঃ কদ্দুস মাস্টার,মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ সুমন সরকার,সংগ্রামপুর ইউনিয়ন যুবলীগ নেতা মঞ্জুরুল ইসলাম খান মঞ্জু,সহ এসময় ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মীরা।


অনুষ্ঠান শুরুতে নব-নির্বাচিত  সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম মিয়াকে ফুল  বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সন্ধানপুর  স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ ইরফান হোসেন তোতা।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান