উল্লাপাড়ায় আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

S M Ashraful Azom
উল্লাপাড়ায় আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



 : সারাদেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

বৃহস্পতিবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পৌরশহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। 

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। র্সব শেষে দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন তারা। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক আরিফ বিন হাবিব ও  মনিরুজ্জামান পান্না, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেদায়েত আহমেদ এলান, কাজী এহসানুল হাসান সন্টুসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান