উল্লাপাড়ায় নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

S M Ashraful Azom
উল্লাপাড়ায় নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত



 : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নবাগত ওসি মোঃ নজরুল ইসলামের সাথে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উল্লাপাড়া মডেল থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ থেকে সমাজ মুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সমকাল পত্রিকার সিনিয়র সাংবাদিক কল্যাণ ভৌমিক, দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, দৈনিক করতোয়া স্থানীয় প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম,  দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ সাহেব আলী, স্থানীয় সাপ্তাহিক জনতার সংগ্রাম পত্রিকার সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম সবুজ সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়  সাংবাদীকবৃন্দ।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান