Lightning: সরিষাবাড়ীতে বজ্রপাতে অটোরিকশা চালকের মৃত্যু

S M Ashraful Azom
সরিষাবাড়ীতে বজ্রপাতে অটোরিকশা চালকের মৃত্যু



 : জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে অটোচালক তারা মিয়া (৩০) মৃত্যু হয়েছে। সে উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।


স্থানীয় সূত্র জানায়, ৩ আগস্ট দুপুর আড়াইটার দিকে বৃষ্টির মাঝে তারা মিয়া গৃহপালিত পশু ছাগলের জন্য পাট পাতা আনতে যায়। ওই সময় ঘটনাস্থলে বজ্রপাতে তারা মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। 

পরে স্থানীয় উদ্ধার করে তারাকান্দি যমুনা সারকারখানা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান