বকশীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী

S M Ashraful Azom
বকশীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী



 : জামালপুরের বকশীগঞ্জে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়াবিদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহীদ শেখ কামালের ৭৩ তম জন্ম বার্ষিকী শুক্রবার সকালে পালিত হয়েছে।

জন্মবার্ষিকী উপলক্ষে সকালে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, বকশীগঞ্জ থানা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। 

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) মো.আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, পিআইও মো. মজনুর রহমান , সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বকশীগঞ্জ থানার সেকেন্ড অফিসার (উপপরিদর্শক ) এম আলমগীর হোসাইন, উপজেলা যুবলীগের সদস্য সচিব আব্দুল আলিম তারা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগম সহ উপজেলা প্রশাসন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতৃবন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় শেখ কামালের বর্ণ্যাঢ্য জীবন নিয়ে তাৎপর্যপূর্ণ আলোকপাত করেন বক্তারা।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান