বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন

S M Ashraful Azom
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন



 : গাজীপুরে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা  মুজিবের  ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 


গতকাল সোমবার (৮ আগস্ট) মহানগর  আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গমাতাকে স্মরণ করে এ আয়োজন করা হয়েছে। এ সময় গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মো. কামরুল আহসান সরকার রাসেল উপস্থিত ছিলেন। 


অপর দিকে গাজীপুর সিটি কর্পোরেশন ৫৪ নং ওয়ার্ড এলাকায় সাঁওতাল হাফিজিয়া মাদ্রাসায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে স্মরণ করে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ নেতা হাজী মো. বিল্লাহ হোসেন মোল্লার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া শেষে  রান্না করা খাবার বিতরণ করা হয়। 

অন্য দিকে গাজীপুর সিটি কর্পোরেশন ৪৯ নং ওয়ার্ড এলাকায়  শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মরণে কাউন্সিলর মো. ফারুক আহমেদের উদ্যোগে আলোচনা সভা  ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান