উল্লাপাড়ায় প্রতিবন্ধী শিশুকে যৌন পীড়নের অপরাধে বৃদ্ধ গ্রেপ্তার

S M Ashraful Azom
উল্লাপাড়ায় প্রতিবন্ধী শিশুকে যৌন পীড়নের অপরাধে বৃদ্ধ গ্রেপ্তার



 : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১১ বছরের শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে যৌন পীড়নের অভিযোগে ৫৫ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ভুক্তভোগীর পিতা আফছার আলী বাদী হয়ে থানায় নারী ও শিুশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে রাতেই পুলিশ অভিযান চালিয়ে আসামি রমজান আলীকে (৫৫) গ্রেফতার করে। গ্রেফতারকৃত রমজান উপজেলার সদর ইউনিয়নের বাখুঁয়া গ্রামের মোঃ আবুজল হোসেনের ছেলে।  


 

ভুক্তভোগী বাদী ও থানার অভিযোগ  সূত্রে জানা গেছে, উপজেলার বাখুঁয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ওই বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে দীর্ঘদিন ধরে অভিযুক্ত রমজান পথে ঘাটে মাঝে মধ্যেই উক্ত্যক্ত করিয়া তার সাথে যৌন সংগম করার কুপ্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন ৩১ জুলাই  রবিবার সকালে প্রতিবন্ধী শিশুটি তার প্রতিবেশি মকবুল এর বসত বাড়ীর দক্ষিণ পাশে আম গাছের নিচে মাচালের উপর বসে ছিল। এমন সময় রমজান সেখানে এসে মেয়েটির হাত ধরে টানা হেচরা করে যৌন পীড়নের চেষ্টা চালায়। পরে প্রতিবন্ধীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। এ সময় রমজান পালিয়ে যায়।


উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা আশরাফী জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে রমজান আলীকে গ্রেফতার করেছে পুলিশ।


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এনামুল হক জানান,  যৌন পীড়নের অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান