রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধাঞ্জলী অর্পণ

S M Ashraful Azom
রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধাঞ্জলী অর্পণ



: রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক  মুহাম্মদ আবদুল কাইয়ুম এর পিতা রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা মালেক সওদাগর বাড়ী নিবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী  আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব আলী'র কবরে পুষ্পস্তবক অর্পণ করেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। 


নেতৃবৃন্দ এ সময় কবর জিয়ারত, মিলাদ কিয়াম ও মুনাজাত করে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। 


উল্লেখ্য যে,  মরহুম আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব আলী ১৮ জুন ২০২২ (শনিবার)  আল্লাহ পাকের ডাকে সাড়া দেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর, তিনি স্ত্রী, ২ কন্যা, ২ পুত্র, নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। 


তিনি গাউছিয়া কমিটি বাংলাদেশ, আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ, মালেক সওদাগর বাড়ী জামে মসজিদের পরিচালনা কমিটির সাবেক সভাপতি সহ বিভিন্ন  সামাজিক, শিক্ষামূলক ও ধর্মীয় কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন।

 

শ্রদ্ধাঞ্জলী অর্পণ করার সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো নাছির উদ্দিন রিয়াজ, সাধারণ সম্পাদক মো দিদারুল আলম দিদার,  সহসভাপতি মো আজিম উদ্দিন,  রফিকুল ইসলাম শিমুল,  সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবদুল কাইয়ুম, ধর্ম সম্পাদক মাওলানা মো ইয়াসিন প্রমুখ।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান