বকশীগঞ্জে জাতীয় পার্টির সহসভাপতি আবু সায়েমকে বহিস্কার

S M Ashraful Azom

 : জামালপুরের বকশীগঞ্জে গঠনতন্ত্র বিরোধী বিভিন্ন কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি এসএম আবু সায়েমকে বহিস্কার করা হয়েছে। 

বকশীগঞ্জে জাতীয় পার্টির সহসভাপতি আবু সায়েমকে বহিস্কার



 রোববার সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করা হয়।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি একেএম হামিদুল্লাহ ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের যৌথ স্বাক্ষরিত বহিস্কার পত্র পাঠ করা হয়। 

সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম দীর্ঘদিন ধরে দলীয় কর্মকান্ড বিরোধী কাজে লিপ্ত রয়েছেন। এতে করে দলের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। তাই তাকে ৪ ডিসেম্বর থেকে দলের সকল পদ থেকে স্থায়ী বহিস্কার করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক আঃ ছামাদ, যুগ্ন সাধারণ সম্পাদক আকরামুল হক, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা জাতীয় পার্টির শ্রম বিষয়ক সম্পাদক আবদুল কাদের পেট্রোল, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি খোকন আকন্দ সহ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান