জামালপুরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপিত

S M Ashraful Azom

 : “মাটি: খাদ্যের সূচনা যেখানে” এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বিশ্ব  মৃত্তিকা দিবস উদযাপিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট জামালপুর।

জামালপুরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপিত



 জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় জামালপুর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আ.খা.ম. মুর্শেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা প্রমুখ। 


এ সময় বক্তারা বলেন, মাটি থেকেই সকল ফসল উৎপাদিত হয়, তাই মাটির স্বাস্থ্য ভালো রাখতে হবে। মাটির গুনাগুন পরীক্ষা নিরীক্ষা করে ফসল চাষাবাদের উপর আলোকপাত করেন বক্তারা।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান