আত্মহত্যা নয় - খুন হন কাজিপুরের তেলকল মালিক শাহিন

Seba Hot News : সেবা হট নিউজ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেলকল মালিক আবু শাহিনকে (৩৬) খুন করা হয়েছে। বুধবার( ২৯ মে) দুপুরে কাজিপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম ময়না তদন্ত প্রতিবেদন পাবার কথা স্বীকার করেন।

আত্মহত্যা নয় - খুন হন কাজিপুরের তেলকল মালিক শাহিন



প্রতিবেদনে শাহিনকে খুন করার আলামত পাওয়া গেছে বলে তিনি জানান। নিহত শাহিন উপজেলার গান্ধাইল গ্রামের  মৃত আমিনুল ইসলামের পুত্র।   

এদিকে ময়না তদন্ত প্রতিবেদনের বিষয়টি জানার পরে থানায় গিয়ে নিহতের স্ত্রী উম্মে হানী (২৭) একটি হত্যা মামলা দায়ের করেছেন। থানা পুলিশ ওই মামলায় ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন গান্ধাইল গ্রামের জাকিরুল ইসলাম ওরফে ময়নাল (৩৮) এবং আনোয়ার হোসেন (৫৫)। 

এরমধ্যে জাকিরুল নিহত শাহিনের প্রতিবেশী এবং তেলকল মালিক এবং আনোয়ারের সাথে শাহিনের ব্যবসায়িক অনেক লেনদেন ছিলো বলে দাবী করেন শাহিনের স্ত্রী। তিনি আরও জানান, ওরা টাকার লোভেই আমার স্বামীকে মেরে ফেলেছে।  

এদিকে কাজিপুর থানার ওসি জানান, আটক দুজনের নিকট থেকে বেশকিছু তথ্য পাওয়া গেছে। অধিকতর তথ্যের জন্যে আমরা তাদের রিমান্ড চাইবো। এই ঘটনায় আরও সন্দেহভাজনদের খোঁজা হচ্ছে। 

উল্লেখ্য গত বছরের ১৬ ডিসেম্বর  রাতে নিজ মিলের তীরের সাথে গলায় ফাঁস লাগা অবস্থায় শাহিনকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরদিন ১৭ ডিসেম্বর শাহিনের লাশ উদ্ধার করে কাজিপুর থানা পুলিশ। 

ঘটনার দিন কে বা কারা  ওই মিলের সিসিটিভি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলো। বিষয়টি সন্দেহের সৃষ্টি হলে নিহতের স্ত্রী উম্মে হানী ১৭ ডিসেম্বর কাজিপুর থানায় একটি জিডি করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করে। 

ঘটনার পাঁচ মাস পর জানা গেলো কাজিপুরের তেলকল মালিক শাহিন হয়েছেন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেলকল মালিক আবু শাহিনকে (৩৬) খুন করা হয়েছে। 

বুধবার( ২৯ মে) দুপুরে কাজিপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম ময়না তদন্ত প্রতিবেদন পাবার কথা স্বীকার করেন। 

প্রতিবেদনে শাহিনকে খুন করার আলামত পাওয়া গেছে বলে তিনি জানান। 

এদিকে ময়না তদন্ত প্রতিবেদনের বিষয়টি জানার পরে থানায় গিয়ে নিহতের স্ত্রী উম্মে হানী (২৭) একটি হত্যা মামলা দায়ের করেছেন। থানা পুলিশ ওই মামলায় ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন গান্ধাইল গ্রামের ময়নাল এর পুত্র জাকিরুল ইসলাম (৩৮) এবং মৃত সোলায়মানের পুত্র আনোয়ার হোসেন (৫৫)। 
এরমধ্যে জাকিরুল নিহত শাহিনের প্রতিবেশী এবং তেলকল মালিক এবং আনোয়ারের সাথে শাহিনের ব্যবসায়িক অনেক লেনদেন ছিলো বলে দাবী করেন শাহিনের স্ত্রী। 
তিনি আরও জানান, ওরা টাকার লোভেই আমার স্বামীকে মেরে ফেলেছে।  

এদিকে কাজিপুর থানার ওসি জানান, আটক দুজনের নিকট থেকে বেশকিছু তথ্য পাওয়া গেছে। অধিকতর তথ্যের জন্যে আমরা তাদের রিমান্ড চাইবো। এই ঘটনায় আরও সন্দেহভাজনদের খোঁজা হচ্ছে। 

উল্লেখ্য গত বছরের ১৬ ডিসেম্বর  রাতে নিজ মিলের তীরের সাথে গলায় ফাঁস লাগা অবস্থায় শাহিনকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরদিন ১৭ ডিসেম্বর শাহিনের লাশ উদ্ধার করে কাজিপুর থানা পুলিশ। ঘটনার দিন কে বা কারা  ওই মিলের সিসিটিভি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলো। বিষয়টি সন্দেহের সৃষ্টি হলে নিহতের স্ত্রী উম্মে হানী ১৭ ডিসেম্বর কাজিপুর থানায় একটি জিডি করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করে। 

(ads1)
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান