রেমালের তাণ্ডবে কুয়াকাটায় একজনের মৃত্যু

Seba Hot News : সেবা হট নিউজ

সেবা ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রেমাল’র প্রভাবে সাগর ও নদীর পানি ৩ থেকে ৫ ফুট বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে উপকূলে তাণ্ডব শুরু হয়ে গেছে। 

রেমালের তাণ্ডবে কুয়াকাটায় একজনের মৃত্যু



সকাল থেকে থেমে থেমে বৃষ্টি ও ঝড়োবাতাস বইছে। পটুয়াখালীর কুয়াকাটায় শরীফুল নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পায়রা বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে।

শরীফুল ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামের আ. রহিমের ছেলে।

রোববার দুপুর ১২টার দিকে বোন ও ফুফুকে আশ্রয় কেন্দ্রে আনতে যাবার পথে উপজেলার ধুলাসার ইউনিয়নের কাউয়ার চর এলাকায় পানির তোড়ে ভেসে যায় শরীফুল ইসলাম (২৭) নামের এক জেলে। দুপুর সোয়া ২টায় স্থানীয়রা আশাখালী এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে।

অপরদিকে দুপুর সাড়ে ১২টার দিকে জোয়ারের চাপে চাকামইয়া ইউনিয়নের বটতলা নামক স্থানের বেড়িবাঁধ ৫ থেকে ৭ ফুট ভেঙে পানি প্রবেশ করে ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া দুপুরের জোয়ারে উপজেলার বিভিন্ন চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

(ads1)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান