মামলা থেকে খালাস পেলেন ইভ্যালির রাসেল ও শামীমা

Seba Hot News : সেবা হট নিউজ

সেবা ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তার স্ত্রী শামীমা নাসরিন প্রতারণার মামলায় আপোষ শর্তে খালাস পেয়েছেন। 

মামলা থেকে খালাস পেলেন ইভ্যালির রাসেল ও শামীমা



বৃহস্পতিবার (২৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ  সাদীর আদালত তাদের খালাসের রায় দেন। 

আদালত সূত্র  জানায়, আলী রেজা ফারুক ২০২১ সালের ২৯ নভেম্বর একটি বাইক কেনা বাবদ ২ লাখ ৯৬ হাজার ৩৪৮ টাকা নগদ ও বিকাশে পরিশোধ করেন। নির্ধারিত সময়ে বাইক দিতে না পারায় আলী রেজা ফারুককে একটি চেক প্রদান করেন। তিনি ২০২২ সালের ১৬ জানুয়ারি চেকটি ব্যাংকে জমা দেন। তবে চেকটি ডিজঅনার হয়। বাদী পরবর্তীতে আসামিদের সাথে যোগাযোগ করেন। তবে তারা টাকা ফেরত দিবেন বলে জানান। 

এ বিষয়ে আলী রেজা ফারুক আদালতে ২০২২ সালে একটি মামলা দায়ের করেন। এ মামলায় দুই জন আদালতে সাক্ষ্য দেন। আসামিরা বাদীর টাকা ফেরত দেন। গত ২৪ এপ্রিল যুক্তিতর্ক শেষে আদালত রায়ের তারিখ ২৩ মে ধার্য করেন। আদালত আপোষ শর্তে আসামিদের খালাস প্রদান করেন।
(ads1)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান