২০২৪ সালের ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে হংকং, ঢাকার অবস্থান ১৪০তম

Seba Hot News : সেবা হট নিউজ

সেবা ডেস্ক: মার্সারের কস্ট অব লিভিং সার্ভে ২০২৪ সালের জন্য বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করেছে, যেখানে হংকং শীর্ষে অবস্থান করছে। বাংলাদেশের রাজধানী ঢাকা ১৪ ধাপ উন্নতি করে ১৪০তম স্থানে রয়েছে, যা ২০২৩ সালের তালিকায় ছিল ১৫৪তম।

২০২৪ সালের ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে হংকং, ঢাকার অবস্থান ১৪০তম



সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২২ ও ২০২৩ সালেও তালিকায় শীর্ষে ছিল হংকং। এবার দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। বিশ্বের ২২৬টি শহরের অন্তত ২০০টি বিষয় বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়েছে, এর মধ্যে পরিবহন, খাদ্য, পোশাক, গৃহস্থালী সামগ্রী ও বিনোদন অন্তর্ভুক্ত রয়েছে।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহর নিউইয়র্ক তালিকায় সপ্তম স্থানে রয়েছে। গত বছর লন্ডন ছিল ১৭তম স্থানে, কিন্তু এবার এটি অষ্টম স্থানে উঠে এসেছে। লস অ্যাঞ্জেলেস রয়েছে ১০তম স্থানে।

২০২৪ সালের শীর্ষ ১০ ব্যয়বহুল শহর:

  • হংকং
  • সিঙ্গাপুর
  • জুরিখ
  • জেনেভা
  • বাসেল
  • বার্ন
  • নিউইয়র্ক
  • লন্ডন
  • নাসাউ
  • লস অ্যাঞ্জেলেস
(ads1)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান