এনবিআর কর্মকর্তার ছেলের কোরবানি: অর্ধকোটি টাকার পশু ক্রয়, ছাগল ১২ লাখ

Seba Hot News : সেবা হট নিউজ

সেবা ডেস্ক: ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত ১২ লাখ টাকায় একটি ছাগল কিনেছেন। এছাড়া, ইফাত আরও ৩৭ লাখ টাকায় ৪টি গরু ক্রয় করেছেন। সব মিলিয়ে অর্ধকোটি টাকার কোরবানি দিচ্ছেন তিনি।

এনবিআর কর্মকর্তার ছেলের কোরবানি অর্ধকোটি টাকার পশু ক্রয়, ছাগল ১২ লাখ



খোঁজ নিয়ে জানা গেছে, ইফাত সাদেক এগ্রো থেকে ২৩ লাখ টাকায় ছাগল ও একটি গরু ক্রয় করেছেন। বাকি ৩ গরুর বাজার মূল্য ২৬ লাখ টাকা। ইফাতের কাছে পশু বিক্রি করা এক বিক্রেতা নিশ্চিত করেছেন যে, গত বছরও তিনি ৬০ লাখ টাকার কোরবানি পশু ক্রয় করেছিলেন। তবে, এবার ভাইরাল হওয়া ছাগল কিনে ইফাত আলোচনায় এসেছেন।

ছাগলটি ক্রয়ের পর প্রথমে ধানমন্ডির ৮ নাম্বার সড়কের ইমপেরিয়াল সুলতানা ভবনের নিচ তলায় রাখা হয়। সেখানে সাক্ষাৎকারের জন্য গেলে ছাগলটিকে সরিয়ে নেওয়া হয় এবং ইফাতের ফেসবুক প্রোফাইল লক করে দেওয়া হয়। তার ব্যবহৃত ফোন নম্বরও বন্ধ করে দেওয়া হয়।

ধানমন্ডির বাসার নিরাপত্তা কর্মীর কাছ থেকে জানা যায়, ছাগলটি মোহাম্মদপুরের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তবে সেখানে চারটি গরুসহ কয়েকটি ছাগল দেখা যায়। ইফাতের সঙ্গে কথা বলতে চাইলে নিরাপত্তা কর্মীরা জানান, ইফাত বাসায় নেই এবং কথা বলার সুযোগও নেই।

এরপর একাধিকবার ফোন করেও ইফাতের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

(ads1)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান