নকল জিরা থেকে সাবধান: আসল-নকল বোঝার উপায় কী?

Seba Hot News : সেবা হট নিউজ

সেবা ডেস্ক: বাজারে নকল জিরার চল বেড়েছে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিক’র। নকল জিরা চেনার উপায় জেনে নিন এবং সুস্থ থাকুন।

নকল জিরা থেকে সাবধান আসল-নকল বোঝার উপায় কী
নকল জিরা থেকে সাবধান: মারণ রোগের কারণ হতে পারে! জেনে নিন আসল-নকল চিনবেন কীভাবে


বর্তমানে বাজারে নকল জিরার প্রসার বেড়ে চলেছে, যা স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর হতে পারে। নকল জিরা’র মধ্যে এমন উপাদান ব্যবহা’র করা হচ্ছে, যা খেলে ক্যানসার সহ মারাত্মক রোগের ঝুঁকি রয়েছে। অসাধু ব্যবসায়ীরা ঘাস, গুড়ের জল এবং কৃত্রিম জিরার সুগন্ধি ব্যবহা’র করে এই নকল জিরা তৈরি করছে। এর ফলে এটি দেখতে ও গন্ধে আসল জিরা’র মতো মনে হলেও, এটি শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

নকল জিরা কীভাবে তৈরি হয়

সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে দেখা গেছে, দিল্লি পুলিশ একটি অসাধু গ্যাংকে ধরেছে যারা ঘাস দিয়ে জিরার বিকল্প তৈরি করছিল। তারা ঘাস’গুলো গুড়ের জলে সিদ্ধ করে শুকি’য়ে নেয়, এরপর কৃত্রিম জিরার গন্ধ মিশিয়ে বাজারে বিক্রি করছি’ল। এতে করে এই নকল জিরা দেখতে এবং গন্ধে আসল মনে হলেও এটি শরীরের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই নকল জিরা খাওয়ার ফলে পেটের আলসার, স্টোন, এমনকি ক্যানসারের মতো রোগ হতে পারে।

আসল-নকল জিরা চেনার সহজ উপায়

নকল জিরা থেকে সাবধান থাকার জন্য বাড়িতে’ই ছোট্ট একটি পরীক্ষা করা যেতে পারে। বাজার থেকে কেনা জিরা একটি গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। যদি পাঁচ মিনিটে’র মধ্যে পানির রং ঘোলাটে হয়ে যায়, তবে সেই জিরা নকল। আসল জিরা অনেক বেশি সময় নিয়ে গলে, তাই এটি ঘোলাটে রং ধারণ করবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান