ইসলামপুর অগ্নিকান্ডে দোকান সহ বসতঘর পুড়ে ভস্মিভূত

Seba Hot News : সেবা হট নিউজ

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুর ইসলামপুরে দুইটি স্থানে অগ্নিকান্ডে একটি দোকান ও দুইটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে অন্তত এক কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। 

ইসলামপুর অগ্নিকান্ডে দোকান সহ বসতঘর পুড়ে ভস্মিভূত


মঙ্গলবার দিনগত রাতে উপজেলার গোয়ালেরচর বোলাকিপাড়া বাজার ও  নয়া বোলাকিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। 


জানাগেছে, বাজারের মোক্তার হোসেনের কাপড়ের দোকান থেকে প্রথম অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। পরে সেই আগুন মুহূর্তের মধ্যেই পাশে থাকা একটি বসতঘরে ছড়িয়ে পড়ে। এর আগে রাত ১২ টার দিকে নয়া বোলাকিপাড়া এলাকায় ফকির আলীর পুত্র মঈন আলীর একটি বসতঘরে আগুনে পুড়ে যায়।

এতে দোকান ঘর সহ বসত ঘরের অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছে স্থানীয়রা।

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজাহারুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই একটি দোকান ও দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়, প্রাথমিক ভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান