এলপিজির দাম ফের বাড়ল

Seba Hot News : সেবা হট নিউজ

সেবা ডেস্ক: অক্টোবর মাসের জন্য বাংলাদেশে ভোক্তাপর্যায়ে এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নতুন দাম ঘোষণা করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১,৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এলপিজির দাম ফের বাড়ল



বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ নতুন দাম ঘোষণা করেছে।

এলপিজির নতুন দাম বিশ্লেষণ

ঘোষণা অনুযায়ী, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি কেজির মূল্য ১২১ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা বেসরকারি এলপিজির প্রতি কেজির মূল্য ১১৭ টাকা ৪৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অটোগ্যাসের (গাড়িতে ব্যবহৃত গ্যাস) দাম প্রতি লিটার ৬৬ টাকা ৮৪ পয়সায় নির্ধারণ করা হয়েছে।

এলপিজির সাম্প্রতিক দাম পরিবর্তন

সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১,৪২১ টাকা, যা আগের মাসে ছিল ১,৩৭৭ টাকা। বাজার অনুযায়ী এখন প্রতি মাসেই এলপিজির দাম পরিবর্তন করা হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নিয়মিতভাবে এই মূল্য নির্ধারণ করে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান