উল্লাপাড়ায় বিভিন্ন মামলার চার আসামি গ্রেপ্তার

Seba Hot News : সেবা হট নিউজ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রবিবার ভোর রাত পর্যন্ত ২৪ ঘন্টার অভিযান চালিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করেছে।

উল্লাপাড়ায় বিভিন্ন মামলার চার আসামি গ্রেপ্তার


থানার নিয়মিত মামলায় ৩ জন ও ১ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করে রবিবার সকালে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। 


গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার পাগলা মধ্যপাড়া গ্রামের আওয়াল হোসেনের ছেলে আসাদুজ্জামান (৩৭), শাহীকোলা গ্রামের মৃত বেলাত প্রামাণিকের ছেলে সাদ্দাম হোসেন (৩০), উল্লাপাড়া দক্ষিণপাড়া মহল্লার মৃত রাজু প্রামাণিকের ছেলে মোঃ আব্দুল খালেক (২৫), পূর্ব ভদ্রকোল গ্রামের হবিবুর রহমানের ছেলে আল মামুন (৩২)। 


এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল হাসান জানান, নিয়মিত মামলার ৩ জন ও ওয়ারেন্টভুক্ত ১ আসামি সহ মোট ৪ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে মারামারি ও চাঁদা চাওয়ার অভিযোগ রয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান