কুড়িগ্রামে জেলা জাসাসের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Seba Hot News : সেবা হট নিউজ

জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: সারাদেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

কুড়িগ্রামে জেলা জাসাসের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


এ উপলক্ষে শুক্রবার বিকেলে একটি বর্ণাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে এসে মিলিত হয়।

এরপর কুড়িগ্রাম জেলা জাসাসের আয়োজনে র‍্যালি শেষে বেলুন উড়িয়ে দিয়ে কেক কেটে দিবসটির সুচনা করেন এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য ঘোষিত জেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। 

অনুষ্ঠানে এসময় জেলা জাসাসের আহবায়ক জাকির হোসেন মো:আহসান হাবিব সজিবের সভাপতিত্বে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ,যুগ্ন আহবায়ক ও বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম বেবু,জেলা জাসাসের সাবেক সভাপতি বিএনপি নেতা আলতাফ হোসেন ও জেলা জাসাসের সদস্য সচিব নুরজামাল বাহাদুর প্রমুখ উপস্থিত ছিলেন।

কেক কাটা ও আলোচনার অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দের সামনে জাসাসের উদ্যোগে বিশেষ সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান