মেলান্দহে স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার, গ্রেপ্তার-৩

Seba Hot News : সেবা হট নিউজ

জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে স্কুল ছাত্র শাওন আহমেদ (১৪)’র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মেলান্দহে স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার \ গ্রেপ্তার-৩


২৮ ডিসেম্বর দুপুরের দিকে মাহমুদপুর ইউনিয়নের যমুনার শাখা কেকরা নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। শাওন চরগোবিন্দি বঙ্গবন্ধু স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী। 

সে চরগোবিন্দি গ্রামের গোলাম মোস্তফার ছেলে। অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানান-৬দিন আগে শাওন নিখোঁজ হয়। 

সকালে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়দের মাঝে হইচই পড়ে যায। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার শেষে মর্গে প্রেরণের ব্যবস্থা করা হয়। 

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ইসমাইল হোসেন (২০), বিদ্যুৎ (১৬) এবং সুমন (১৮) এই তিনজনকে আটক করা হয়েছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রæতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। তদন্তের পর মৃত্যুর বিস্তারিত জানা যাবে।





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান