ইসলামপুর মোটর সাইকেল সংঘর্ষে এক কিশোরের মৃত্যু আহত দুই

Seba Hot News : সেবা হট নিউজ

লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে সিফাত আলী (১৬) এক কিশোরের মৃত্যু হয়েছে। 

ইসলামপুর মোটর সাইকেল সংঘর্ষে এক কিশোরের মৃত্যু আহত দুই


এ সময় জীবন ও শাহিন নামের দুই সহপাঠি আহত হয়। শুক্রবার সকালে গাইবান্ধা ইউনিয়নের চরদাদনা মোড়ে এই ঘটনা ঘটে। ওই কিশোর পৌর এলাকার উত্তর দরিয়াব ফকিরপাড়া গ্রামেন তুলা সেখের পুত্র।


জানাগেছে, ইসলামপুর থেকে পোড়ার চর থেকে পোড়ারচর যাওয়ার পথে চর দাঁদনা মোড়ে দুইটি  মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে নিয়ে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করে। জামালপুর নেওয়ার পথে কিশোর রিফাত মারা যায়।


আহত সহপাঠি জীবন ও শাহিন দুইজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান