জামালপুর ট্রেনের সাথে ট্রাকের ধাক্কায় আহত-৪

Seba Hot News : সেবা হট নিউজ

জামালপুর সংবাদদাতা: জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের সাথে সার বোঝাই ট্রাকের থাকায় চার জন আহত হয়েছেন।

জামালপুর ট্রেনের সাথে ট্রাকের ধাক্কায় আহত-৪
জামালপুর ট্রেনের সাথে ট্রাকের ধাক্কায় আহত-৪


৮ জানুয়ারি ভোরে সরিষাবাড়ী তালুকদার বাড়ি মোড় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে জামালপুর-সরিষাবাড়ী-ভূঞাপুর লাইনে ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। 


 জানা গেছে, ভূঞাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং পার হওয়ার সময় তারাকান্দি থেকে আসা সার বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের চালক ও হেলপারসহ চার জন আহত হয়। আহতদের ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 


এ বিষয়ে জামালপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দেওয়ান হারুন জানান, আহতদের নাম-পরিচয় জানা যায়নি।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান