বকশীগঞ্জে ফসলি জমিতে মাটি কাটা বন্ধে এসিল্যান্ডের অভিযান

Seba Hot News : সেবা হট নিউজ

হারুন উর রশিদ: জামালপুরের বকশীগঞ্জে ফসলি জমিতে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করায় অভিযান পরিচালনা করা হয়েছে। 

বকশীগঞ্জে ফসলি জমিতে মাটি কাটা বন্ধে এসিল্যান্ডের অভিযান
বকশীগঞ্জে ফসলি জমিতে মাটি কাটা বন্ধে এসিল্যান্ডের অভিযান


সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এই অভিযান পরিচালনা করেন। 

জানা গেছে, কয়েকদিন থেকে একটি চক্র বকশীগঞ্জ পৌর এলাকার মাঝ পাড়া গ্রামে ভেকু মেশিন দিয়ে তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছে। এতে করে মাটির ঊর্বরতা শক্তি নষ্ট ও পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হয়। 

খবর পেয়ে শনিবার (২৫ জানুুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা মাঝ পাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। 

এসময় ভেকু মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেন এবং মাটি কাটা বন্ধ করে দেন। 





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান