কাজিপুরে কোটি টাকা লোপাট ও অবৈধ লেনদেনের অভিযোগ

Seba Hot News : সেবা হট নিউজ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের সাবেক সদস্য পাঁচগাছি গ্রামের ফরিদুল ইসলাম বাবু নিজের বিরুদ্ধে কোটি টাকা লোপাট ও অবৈধ লেনদেনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেছেন।

কাজিপুরে কোটি টাকা লোপাট ও অবৈধ লেনদেনের অভিযোগ
কাজিপুরে কোটি টাকা লোপাট ও অবৈধ লেনদেনের অভিযোগ


মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে তিনি সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এসব কথা জানান। লিখিত বক্তব্যে তিনি জানান,

সম্প্রতি কয়েকটি মিডিয়ায় অনবরত তার বিরুদ্ধে মিথ্যে ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করা হচ্ছে।  নিজেকে একজন সফল ব্যবসায়ী দাবী করে বাবু বলেন, আমি প্রায় ১২ বছর সোনামুখী ইউনিয়নের সদস্য ছিলাম। আমাদের পৈতৃক সম্পত্তিও রয়েছে।  একযুগ পূর্বে আমি একটি সেমি আটোরাইস মিল স্থাপন করি।  কারো নিকট থেকে অবৈধ অর্থ নিয়ে এসব করিরি। নিজের গ্রামে দুটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কাজে সহযোগিতার কথা উল্লেখ করে তিনি জানান, আমি  প্রায় আশি শতাংশ জমি দুটি প্রতিষ্ঠানে দান করেছি যার বাজারমূল্য প্রায় কোটি টাকা। এসব প্রতিষ্ঠানের সভাপতিও আমি না। তিনি আরও বলেন, কুচক্রিমহল আমার ভাইকেও আমার বিরুদ্ধে অপপ্রচারে ব্যবহার করছে। ওই ভাইয়ের সাথে সম্পর্কের অবনতি ঘটার বিষয়টি উল্লেখ করে বাবু তার ভাইয়ের কথায় বিভ্রান্ত না হবার আহবান জানিয়েছেন। তিনি আরও বলেন, আমার গ্রামের এক বিএনপি নেতা সুযোগ বুঝে এসব করাচ্ছে।  কোন লেনেদেনের সাথে জড়িত নয় উল্লেখ করে বাবু এসব অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকার্ষণ করেছেন। 





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান