জামালপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Seba Hot News : সেবা হট নিউজ

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে হতদরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। 

জামালপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


শনিবার দুপুরে শহরের জামালপুর জিলা স্কুল মাঠে জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ও প্রাক্তন শিক্ষার্থীদের অর্থয়ানে এই কম্বল বিতরণ কর্মসুচির আয়োজন করা হয়।

অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক লোকমান আহম্মেদ খান লোটনের সভাপতিত্বে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, বিশ^জিৎ কুমার সোম, তারিকুল ফেরদৌস, ছানোয়ারুল ইসলাম সান, লিংকনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, তীব্র শীতে সারাদেশের অসহায় মানুষ কষ্ট করছে। শীতের কষ্ট কিছুটা লাঘব করার জন্য হতদরিদ্র মানুষের পাশে সামান্য সহায়তা নিয়ে আমরা দাড়িয়েছি। দরিদ্রদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে আগামীতে এই ধরনের মানবিক কাজ অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। পরে চার শতাধিত অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।  




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান