কাজিপুরে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

Seba Hot News : সেবা হট নিউজ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান, নবম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও নবম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

কাজিপুরে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
কাজিপুরে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন


সোমবার সকাল দশটায় কাজিপুর উপজেরা পরিষদে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। 

এবারের মেলার প্রতিপাদ্য হলো ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়।’ দুইদিন ব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী হেদায়েতুজ্জামান, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, শিক্ষা অফিসার হাবিবুর রহমান প্রমূখ। 

মেলায় উপজেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মোট ১৯ টি স্টল অংশ নিয়েছে। প্রতিটি স্টলেই শিক্ষার্থীরা নতুন নতুন প্রকল্প উপস্থাপন করে দেখাচ্ছেন মেলায় আগত দর্শনার্থীদের। 





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান