বিশ্ব ইজতেমায় চলছে বয়ান, জুমার নামাজ সম্পন্ন

Seba Hot News : সেবা হট নিউজ

সেবা ডেস্ক: টঙ্গীর বিশ্ব ইজতেমায় আজ শুক্রবার সকাল থেকে চলছে বয়ান। দুপুরে বড় জামাতে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। দেশ-বিদেশ থেকে আসা মুসল্লিরা অংশ নিচ্ছেন।

বিশ্ব ইজতেমায় চলছে বয়ান, জুমার নামাজ সম্পন্ন
বিশ্ব ইজতেমায় চলছে বয়ান, জুমার নামাজ সম্পন্ন


গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। গতকাল বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় আমবয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইজতেমার কার্যক্রম শুরু হয়। আজ শুক্রবার (১ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর থেকে একের পর এক বয়ান চলছে। দুপুর দেড়টায় বড় জামাতে জুমার নামাজ অনুষ্ঠিত হবে। এতে তাবলিগ জামাতের মুসল্লিদের পাশাপাশি রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার হাজারো মুসল্লি অংশ নেবেন।

শুরায়ে নেজাম অনুসারীরা এবার দুই ধাপে ইজতেমা আয়োজন করছে।


টঙ্গীতে লাখো মুসল্লির ঢল

আজ শুক্রবার সকাল থেকে ইজতেমা মাঠে মুসল্লিদের ঢল নেমেছে। মূল মাঠের বাইরে তুরাগ নদীর তীরেও বিপুলসংখ্যক মুসল্লি অবস্থান করছেন। কেউ বয়ান শুনছেন, কেউবা ব্যস্ত রান্না, অজু ও গোসলে। এর মধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মুসল্লিরা মাঠে প্রবেশ করছেন।


ইজতেমাকে কেন্দ্র করে গাজীপুর মহানগর পুলিশ, র‍্যাব ও জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, ইজতেমার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে বড় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, তবে দুই পক্ষের অভ্যন্তরীণ কলহ নিয়ে সতর্ক রয়েছি। আশা করছি, ইজতেমাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান